শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও খোঁজ মিলেনি এরশাদের

arshad-4.13.13নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পরপরই নিখোঁজ এরশাদের এখনও খোঁজ মিলেনি। রাতভর দেশজুড়ে এ নিয়ে নানা জল্পনা, কৌতূহল। তিনি কোথায় তার পরিবার বা দলের নেতারাও বলতে পারছেন না। দলের মহাসচিবসহ একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও এরশাদকে খুঁজে পাচ্ছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সকালেও কথা বলে জানা গেছে, তিনি বাড়ি ফিরেননি। জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে তৈরি হয়েছে নয়া রহস্য। গতকাল দুপুরের পর থেকে কোথায় আছেন কেউ বলতে পারছেন না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এরশাদ। বনানীতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাবেক এই প্রেসিডেন্টের মোবাইলে একটি ফোন আসে। এরপর একটি কালো রংয়ের গাড়িতে করে দ্রুত ওই স্থান ত্যাগ করেন তিনি। সংবাদ সম্মেলনের পর থেকেই এরশাদের নিঁখোজ হয়ে যাওয়াকে রহস্যজনক মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এরশাদ তার ওপর চাপের কথা খোলামেলাভাবে বলেনও। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তোমরা আমাকে বিদ্রƒপ করে লিখো না। এরশাদ সাহেব সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে- এমন কথা লিখো না। সব কষ্টের কথা বলা যায় না। আমি এক শৃঙ্খলিত রাজনীতিবিদ। রাত ১০টা পর্যন্ত এরশাদ প্রেসিডেন্ট পার্কের বাসায় যাননি। সেখানে থাকা তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা জানান, এরশাদ তাদের কোন তথ্য না দিয়ে একাই বের হন। এরপর আর ফিরে আসেননি। জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়ের টেলিফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উনার ফোনটি বন্ধ। কোথায় আছেন আমরাও তা বলতে পারছি না।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা