,

নৌকার বিরুদ্ধে নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও তার অনুসারীরা স্থায়ী বহিস্কার হচ্ছেন

awamilge logo

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি ইউনিয়নে আওয়ামীলীগ প্রাথীর বিরুদ্ধে নির্বাচন করায় জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ও তার অনুসারীদের কারন দর্শাও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা সে বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত কারন দর্শাও নোটিশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কাছে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, মাসুম বিল্লাহ ও তাঁর অনুসারীরা নৌকার বিপক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এতে আরো বলা হয় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে সকল অঙ্গসংগঠনকে কাজ করার জন্যে নির্দেশ দিয়েছেন। যারা এই আদেশ অমান্য করবে তাঁদের দল থেকে বহিস্কার করা হবে । শেখ হাসিনার এই আদেশ অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ও তার অনুসারীদের সংগঠন থেকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ শে মার্চ অনুষ্ঠিত নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী জহির রায়হানের বিরুদ্ধে কাজ করে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ও তার অনুসারীরা। স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতাকারী সাবেক বিএনপি নেতা কবির আহমেদের ঘোড়া প্রতীকের নির্বাচন করে ছাত্রলীগ এই ইউনিয়নে।
বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার বলেন, কবির আহমেদের ছোট ভাই মো. আল আমিনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী এই ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। আর তাদের কারনে জামায়াতের সাবেক আমীর যুদ্ধাপরাধী গোলাম আজমের গ্রামের বাড়ি এই বীরগাঁও ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন নির্বাচনের দিন তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছিলো।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ