মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিল্কি হত্যা মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলায় কোহিনুর রহমান ফাহিমসহ নয়জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ওই আবেদন করা হয়। র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার কাজিমুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে পলাতক চার আসামিকে গ্রেপ্তার করার আবেদন জানানো হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২১২, ৩৪, ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামি এস এম জাহিদ সিদ্দিকী তারেক নিহত হওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন মিল্কির সাখাওয়াত হোসেন (পলাতক), ফাহিমা ইসলাম, জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, মোহাম্মদ আরিফ, ইব্রাহিম খলিলুল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী, শরিফউদ্দিন চৌধুরী।

আসামিদের মধ্যে চারজন পলাতক। তাঁরা হলেন সাখাওয়াত হোসেন, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম ও শরিফউদ্দিন। তদন্ত কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোক করার জন্য আবেদন করেছেন।

মামলা থেকে যাঁদের অব্যাহতি দিতে আবেদন জানানো হয়েছে, তাঁরা হলেন কোহিনুর রহমান ফাহিম, সৈয়দ মুজতবা আলী, রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম, সুজন হাওলাদার, জাহেদুল ইসলাম, ওয়াহেদুল আলম, দেওয়ান মোহাম্মদ ফরিদউল্লাহ ও মাহবুবুল হক ।

গত বছর ২৯ জুলাই যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কিকে রাজধানীতে একটি শপিং কমপ্লেক্সের সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই রাশেদুল হক খান মিল্কি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় জাহিদসহ নয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের