বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন সিইসি

ECদেশে ফিরেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি দেড় মাসের দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্র যান।

সোমবার ভোর ৫টার দিকে দীর্ঘদিন যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধান নির্বাচন কমিশনার দেশে ফেরেন।


গত ৩ মার্চ সিংহভাগ উপজেলা পরিষদের নির্বাচন রেখে প্রধান নির্বাচন কমিশনার দেড় মাসের দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্র যান। তার অবর্তমানে এতোদিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির রুটিন দায়িত্ব পালন করেন।

এদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সিইসি দীর্ঘ সফর নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


সিইসি দেশে থাকাকালে প্রথম দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণের সময় যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন তিনি।


 

এ জাতীয় আরও খবর