রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনিকে খুন করেছে দুজন: র‌্যাব

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে আবার নতুন তথ্য দিয়েছে র‌্যাব। ঘটনার দুই বছর পরে র‌্যাবের তদন্তকারী দল জানিয়েছে, খুনিরা সংখ্যায় দুজন ছিল। তবে তারা কে বা কারা, তা জানাতে পারেনি তদন্তকারী দল। ইউএনবিতে প্রকাশিত এক খবরে তদন্তকাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের রাতে সাগর-রুনির বাড়িতে দুজন ব্যক্তি ছিল। তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। র্যাবের সদর দপ্তরে উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উপায়ে তদন্তকাজ চলছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট শাহেদ চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের দুই বছর পরও আমরা জানতে পারিনি কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। র্যাবকে সক্রিয় বাহিনী হিসেবে উল্লেখ করে শাহেদ চৌধুরী আরও বলেন, সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে টাকা চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিরা ধরা পড়েছে। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা কেউ ধরা পড়েনি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়ি থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আট ব্যক্তি এখন কারাগারে রয়েছেন। গত বছরের ১৪ এপ্রিল হাইকোর্টের এক আদেশ অনুসারে সাগর-রুনির হত্যামামলার তদন্তের কাজ শুরু করে র্যাব। এর আগে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে ছিল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ