,

জিয়াউর রহমান চার নম্বর মীরজাফর: ইনু

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান ও ইতিহাসের সঙ্গে ‘মীরজাফরি’ করেছেন। জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাসের চার নম্বর মীর জাফর ও বিশ্বাসঘাতক।


আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে হজরত সোলাইমান শাহ চিশতি (র.) মাজার জিয়ারত ও বার্ষিক ওরস পরিদর্শনকালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।


হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক হাজার মুকাব্বেরের মধ্যে জিয়াউর রহমান একজন মুকাব্বের মাত্র। জিয়াউর রহমান জানতেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই যুদ্ধ হয়েছে এবং বঙ্গবন্ধুর রাষ্ট্রপতিত্বে গঠিত সরকারের অধীনেই তিনি একজন সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন। আবার যুদ্ধ শেষে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সরকারের অধীনে একজন সেনা কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন।


তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘এ “মীরজাফরি” আড়াল করতে খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তিনি রাজনৈতিক শয়তানি শুরু করেছেন। তবে খালেদা জিয়া যত চেষ্টাই করুন ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও দুর্নীতি মামলা থেকে নিজেকে হয়তো রক্ষা করতে পারবেন না।’


পরে তথ্যমন্ত্রী গোলাপনগরে সোলাইমান শাহ (র.) চিশতির মাজার জিয়ারত করেন। সোলাইমান শাহের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরবার শরিফে ওরস মোবারক পরিদর্শন করেন।


এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম  মুনিরাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর