,

ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত কেন্দ্রে পুনরায়  ভোটগ্রহণ শুরু

downloadনিজস্ব প্রতিবেদকককটেল হামলা ও ভোটের সরঞ্জাম লুটের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে সমায়িক স্থগিত থাকা একটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন সশস্ত্র যুবক ভোটকেন্দ্রে ককটেল হামলা চালিয়ে ব্যালট পেপার ও সিল লুট করে নিয়ে যায়। এর ফলে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে ব্যালট পেপার ও সিল সরবরাহ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে আবার পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৯৩৭ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ৫১ হাজার ২৭ জন এবং নারী ভোটার ৫১ হাজার ৯১০ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে