,

যুবরাজের পাশে বলিউডও

যুবরাজ সিংয়ের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং। সেই মিছিলে এবার যোগ দিলেন বলিউড তারকারাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মন্থর ইনিংসের কারণে চণ্ডীগড়ে যুবরাজের বাড়িতে ঢিল ছোড়া হয়েছে। এ ঘটনায় ভীষণ ব্যথিত বলিউডের তারকারা। কেবল বলিউড নয়, যুবি পাশে পাচ্ছেন কেভিন পিটারসেনকেও।



‘মে তেরা হিরো’ ছবির নায়ক বরুন ধাওয়ান টুইট করেছেন, ‘বিশ্বকাপে আমাদের জিতিয়েছে যুবি। ক্যানসারের সঙ্গে বাস করেও আমাদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। মানুষ এ সব ভুলে কী করে! লজ্জা…।’ নির্মাতা মধুর ভান্ডারকর টুইট করেছেন, ‘মাত্র একটা ম্যাচ হেরে কোন নির্বোধেরা ঢিল ছুড়েছে? এই যুবরাজই আমাদের দুটি বিশ্বকাপ জিতিয়েছে, সেটি কি আমরা ভুলে গেছি?’ অভিনেতা দিনো মারিয়া লিখেছেন, ‘সত্যি? এদের বোধোদয় হওয়া দরকার। মুর্খের দল।’ কলামিস্ট ও লেখক শোভা দেও একরকম আগলেই রাখছেন যুবরাজকে। তিনি টুইট করেছেন, ‘কতটা হতভাগা আমরা! যারা যুবরাজের বাড়িতে ঢিল ছুড়েছে, তাদের প্রতি ধিক।’



কেবল দেশের তারকা নয়, যুবরাজ পাচ্ছেন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকেও। কেপি অবশ্য এক হাত নিলেন ভারতের সাবেকদের, যারা যুবরাজকে সমালোচনার তিরে বিদ্ধ করছেন। বললেন, ‘আপনি সব সময়ই ভালো খেলতে পারবেন না। খেলা থেকে অবসরের পর খুব সহজেই সমালোচনা করা যায়। প্রচুর কথা বলে, এমন বহু খেলোয়াড়কে দেখেছি, যারা একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেনি। যদি খেলত, তাহলে বলার অনেক জিনিস পেত। করে দেখানোর চেয়ে মুখে বলা অনেক সহজ।’

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি