,

জনগণের অর্থে নির্মিত ক্যানসার হাসপাতালের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৃহত্তম ক্যানসার হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে ক্যানসার চিকিত্সার নতুন দিকের সূচনা হলো। একই সঙ্গে তিনি জনগণের অর্থে নির্মিত এ প্রতিষ্ঠানকে জনগণের সেবায় উত্সর্গ করার জন্য আহছানিয়া মিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, সাধারণ মানুষ বিশেষ করে ক্যানসার রোগীরা যাতে অতি সহজে এবং কম খরচে এখানে চিকিত্সার সুযোগ পায়, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক দৃষ্টি রাখবে।’ ক্যানসার ও সাধারণ উভয় ধরনের রোগীর চিকিত্সার জন্য হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকার সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। 



প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটিকে ক্যানসার চিকিত্সার ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।



প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, সব ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিতে সবাই একত্রে কাজ করি। তাহলেই বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে।’ বিশাল এ প্রতিষ্ঠানটি তৈরি করতে যাঁরা অকুণ্ঠচিত্তে অর্থ সাহায্য করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের উপদেষ্টা ও আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিক-উল হক। বাসস।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর