,

বাগদাদে মোবাইল মার্কেটে হামলায় নিহত ৭০

2016_02_29_10_42_26_wRc9xvjFeAwHzGO3YnwPDj965uHq5t_originalআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের বাইরে রোববার জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক মানুষ। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহতম হামলার ঘটনা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে।

আল জাজিরা প্রতিনিধি ওয়ালিদ ইব্রাহিম বাগদাদ থেকে জানাচ্ছেন, বাগদাদের বাইরে সদর সিটির ব্যস্ত মোবাইল মার্কেট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। প্রথম বোমা হামলার পরপরই দ্বিতীয় আত্মঘাতী বোমাটি বিস্ফোরিত হয়। আতঙ্কিত লোকজনের ভিড় লক্ষ্য করে তড়িৎগতিতে নিজের দেহের সঙ্গে থাকা বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটান এক মোটর সাইকেল আরোহী। সদর সিটি শিয়া অধ্যুষিত এলাকা। আইএস বরাবরই ইরাকের শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। এ কারণে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। কিন্তু তারপরও এ জাতীয় সন্ত্রাসী হামলা ঠেকানো যাচ্ছে না।

এদিকে রোববার আইএসের অন্য এক হামলায় ইরাকে ১৮ পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আনবার প্রদেশের ফাল্লুজা শহর সংলগ্ন এক সেনা ছাউনিতে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওই হামলার মাত্র দিন কয়েক আগেই বাগদাদের আবু ঘারাইব এলাকায় হামলা চালিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও উপজাতি যোদ্ধাদের অপহরণ করেছিল আইএস জঙ্গিরা। তবে এই অপহরণের খবর স্বীকার করেননি বাগদাদের নিরাপত্তা কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের