,

১১ কোটি টাকার অবৈধ জাল ও জাটকা আটক করেছে নৌবাহিনী

Crime-150x150রূপালী সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জাটকা নিধন প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করছে। গত ১৬ মার্চ ২০১৪ হতে ০৫ এপ্রিল ২০১৪ পর্যন্ত (২১ দিনে) বাংলাদেশ নৌবাহিনী দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের অবৈধ জাল এবং জাটকা আটক করেছে। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচীর আওতায় জাটকা রক্ষা কার্যক্রম ২০১৪ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত আছে। গত ২৮ ফেব্র“য়ারি ২০১৪ হতে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীসমূহে অভিযান পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৯১,৩১,১৮১ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। আটককৃত জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। রূপালী সম্পদ ইলিশ রক্ষায় এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘অপারেশন জাটকা’ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপারেশন জাটকা’ অভিযান আগামী ৩১ মে ২০১৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। ইতিমধ্যে এ অভিযানের ফলে দেশের নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর