,

মেসির রেকর্ডে রোনালদোর হানা

চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এত দিন নিজের দখলেই রেখেছিলেন লিওনেল মেসি। ২০১১-১২ মৌসুমে ১৪টি গোল করেছিলেন আর্জেন্টাইন এই তারকা। তবে গতকাল মেসির এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে একটি গোল করে ছুঁয়ে ফেলেছেন মেসিকে।


২০১১-১২ মৌসুমে ১৪টি গোল করার পথে মেসি খেলেছিলেন ১১টি ম্যাচ। আর এবার মাত্র আট ম্যাচ খেলেই ১৪টি গোল করেছেন রোনালদো। গোলগড়ের হিসাবে প্রতি ৫০.৭১ মিনিটেই একটি করে গোল করেছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে আর কাউকেই দেখা যায়নি এই হারে গোল করতে। ২০১১-১২ মৌসুমে প্রতি ৭০.৭১ মিনিটে একটি করে গোল করেছিলেন মেসি।


গোলগড়ের হিসাবে রোনালদোর সবচেয়ে কাছাকাছি আছেন রুদ ফন নিস্টলরয়। ডাচ এই তারকা ২০০২-০৩ মৌসুমে প্রতি ৫৭ মিনিটের ব্যবধানে করেছিলেন একটি করে গোল। সেবারের আসরে ১২টি গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। নিস্টলরয়ের এই ১২ গোলের রেকর্ডটিই মেসি ভেঙেছিলেন ২০১০-১১ মৌসুমে। পরের বছরই আবার ১৪টি গোল করে ছাড়িয়ে গিয়েছিলেন নিস্টলরয়কে।


এবারের মৌসুমে মেসির এই ১৪ গোলের রেকর্ডটিও হয়তো ভেঙে দেবেন রোনালদো। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের জয়ের পর সেমিফাইনালের পথে অনেকখানিই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ফলে ফাইনাল পর্যন্ত যেতে না পারলেও চ্যাম্পিয়নস লিগে এখনো তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে রিয়াল। এই তিন ম্যাচে একটি গোল করলেও এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবেই লেখা হবে রোনালদোর নাম।

এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর পরেই আছেন জ্ল্বাতান ইব্রাহিমোভিচ। ১০টি গোল করেছেন এই সুইডিশ তারকা। ৮ গোল করে তৃতীয় স্থানে আছেন মেসি।— গোল ডটকম

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি