মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারকৃত টাক্কাব আলীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের বাসিন্দা ’৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ওরফে টাক্কাব আলীর (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার জানাজায় আশপাশের গ্রামের দেড় সহ¯্রাধিক লোক অংশ গ্রহন করে। সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সূত্র জানায়, গত ৭ জানুয়ারী রাজধানীর কাফরুল থানা এলাকায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।টাক্কাবারীল গ্রেপ্তারের খবরে ওই দিন সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা সদরে আনন্দমিছিল করে তার ফাঁসি দাবি করেছিলেন। ওই দিন রাতেই জেলখানার বাথরুমে পড়ে যান টাক্কাবআলী। পরে শাররীক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কারা আইনে হাসপাতালের ৬০২ নং ক্যাবিনে চিকিৎসাধীন থেকে ১৭ দিন পর গত সোমবার গভীর রাতে টাক্কাব আলী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মঙ্গলবারে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ। পরে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়। গতকাল সকাল ১০টায় তার গ্রামের বাড়ি চুন্টার ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে বক্তব্য রাখেন- সরাইল থানা আ’লীগের সাবেক সভাপতি মো.মজাহার মিয়া, সরাইল উপজেলা বিএনপি’র সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মো. হুমায়ুন কবির, জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, চুন্টাইউপি আ’লীগের সম্পাদক মো. শাহজাহান মিয়া, অরুয়াইল ইউপি আ’লীগের সহ-সভাপতিমো. আবু তালেব, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মো.হাবিবুর রহমান, পাকশিমুল ইউপি বিএনপি’র সম্পাদক সফর আলী, চুন্টা ইউপি বিএনপি’র সভাপতি মো. হাবিবুর রহমান নান্নু, সম্পাদক মো. আবদুর রহিম, জামায়াতের সম্পাদক আবদুল কাইয়ুম, ইসলামী ঐক্যজোটের সভাপতি আলম সূফী, মাওলানা আসাদ উল্লাহ ও টাক্কাব আলীর বড় ছেলে স্বপন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধচলাকালে ১৬ অক্টোবর টাক্কাবালীর নেতৃত্বে উপজেলার চুন্টা গ্রামের ২৩ ও কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছগ্রামের ২২ জন সংখ্যালঘু সদস্যকে আটক করে পাক হানাদার বাহিনী। ১৮ অক্টোবর কালীকচ্ছই উনিয়নের ধরন্তী এলাকায় ওই ৪৫ জনকে হত্যা করা হয়। তখন টাক্কাবলী ছিল চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পরে ১৯৯০ সালে জাতীয় পার্টির প্রার্থী হয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে আ.লীগ সরকার ক্ষতায় আসার পর টাক্কাবালীকে গত ৭ বছর এলাকায় দেখা যায়নি। ২০১১ সালের ১৯ ডিসেম্বর ওই গ্রামের বাসিন্ধা সজল সেনবাদী হয়ে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালে টাক্কাব আলীর বিরুদ্ধে অভিযোগ করেন। সজল সেনের দাদা যোগেশ চন্দ্র সেন সহ পরিবারের ২২ জনকে হত্যা ও সহায় সম্পত্তি দখল লুটপাটের অভিযোগ আনা হয় টাক্কাব আলীর বিরুদ্ধে। টাক্কাব আলীর দ্বিতীয় ছেলে তপন বলেন, সরকার বা ট্রাইব্যুনাল নয়। ৫ বারের ইউপি ও একবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার বাবা স্থানীয় কিছু দুষ্কৃতিকারীর ষড়ন্ত্রের শিকার।











