বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নেত্রীর হাতে ১৬ কোটি মানুষ জিম্মী

Badialam alamসুজনে’র সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, প্রধান দু’দলের মধ্যে সংকট নিরসন অনিশ্চিত। দু’নেত্রীই জানেন, এই অনিশ্চিত পথটি জাতিকে কোন দিকে নিয়ে যাবে। আমারা সুস্পষ্ট ভাবে বলতে পারব না, এই পথটি কোন দিকে যাচ্ছে। কারণ আমাদের দেশে অধিকাংশ সিদ্ধাšত্ম নেয়া হয় একক সিদ্ধাšেত্ম। অনেক ক্ষেত্রে সেই সিদ্ধাšত্মটি শুভ হয় না। এই দুই নেত্রীর হাতে ১৬ কোটি মানুষ জিম্মী। এক ব্যক্তির হাতে এতো ক্ষমতা থাকার কারণেই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

বুধবার মতিউর রহমানের উপস্থাপনায় বেসরকারি চ্যানেল ‘চ্যানেল আই’- এ আজকের সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে তা যত দ্রুত সমাধান করা যায়, ততই জাতির জন্য ভালো। দেশের মানুষ শাšিত্মতে বসবাস করতে চায়, জীবনের নিরাপত্তা চায়, গণতান্ত্রিক অবস্থা অব্যাহত চায়।

রাষ্ট্রপতির সাংবিধনীক অধিকার না থাকলেও নৈতিক অধিকার আছে মšত্মব্য করি তিনি বলেন, এই নৈতিক অধিকার ব্যবহার করে যাতে এ সমস্যার সমাধান করা যায়-এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন- সাংবিধানীক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সংকট সমাধানের জন্য তিনি (রাষ্ট্রপতি) সর্বোচ্চ চেষ্টা করবেন, এ আশা টুকু তিনি আমাদেরকে দিয়েছেন।

 

সংবিধানে রাষ্ট্রপতির সীমাবদ্ধতা নিয়ে ড. কামাল কী বললেন? উপস্থাপকের এ প্রশ্নের উত্তরে মজুমদার বলেন, তিনি (ড. কামাল) বলেছেন- সংবিধান পরিবর্তন বা সংশোধন করার এখনি একটি সময় এসেছে। আমাদের সংগঠন থেকেও বলা হয়েছে, সংবিধান থেকে কতগুলো ধারা সংশোধন করতে হবে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে যে ধারা মিমাংসিত ছিল, সেই ধারা পরিবর্তন করে অমিমাংসিত করা হয়েছে। এ থেকে দেশের মধ্যে সংকটের উৎপত্থি।

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে- এর ফলে দেশের মধ্যে সংঘাত ও হানাহানি শুরু হয়েছে, এটি সংলাপের জন্য ইতিবাচক পরিবেশ নয়। নির্বাচন কমিশন আরও কিছু দিন পরে তফসিল ঘোষণা করতে পারত।

 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার