,

ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাসুদ’র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে এদারায়ে তালীমিয়াহ

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা, ভাংচুর ও ছাত্র হত্যা কান্ডের জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে এদারায়ে তালীমিয়াহ ব্রাহ্মণবাড়িয়া। মঙ্গলবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার হলরুমে এদারাভূক্ত মাদ্রাসার প্রধানদের এক জরুরী সভায় এদারার প্রধান আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগন হাফেজ মাসুদুর রহমানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সারা দেশের আলেম-উলামা মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদী জনতা মাদ্রাসা ভাংচুর ও হত্যাকারীদের গ্রেফতারে রাজপথে নামতে বাধ্য হবে। তারা বলেন, হাফেজ মাসুদুর রহমান হত্যাকান্ডকে আড়াঁল করতে ও আলেম সমাজকে কুলষিত করতে ওইদিন হত্যাকারীরাই শহরের ভাংচুর ও নৈরাজ্য চালিয়েছে। সভায় কওমী মাদ্রাসার বিরুদ্ধে সম্প্রতি খাদ্যমন্ত্রী এডঃ কামরুল ইসলাম ও নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের ইসলাম বিদ্বেষী মন্ত্রীদেরকে মন্ত্রিপরিষদ থেকে অপসারনের দাবী জানান। সভায় নাসিরনগরে হযরত শাহজালাল মসজিদ ও কওমী মাদ্রাসা কমপ্লেক্স সকল কওমী মাদ্রাসা ও আলেম উলামাদের বিরুদ্ধে সর্ব প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করার দাবী জানিয়ে বলেন, অন্যথায় দেশ প্রেমিক তৌহিদী জনতা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। সভায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সাজিদুর রহমান, ভূবন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দিন, দারমা মাদ্রাসার প্রিন্সিপাল মেরাজুল হক কাসেমী, উচালিয়া পাড়ার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহির, মালিহাতা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিুবর রহমান ও মাওলানা মাজহারুল হকসহ জেলার প্রায় দুইশত মাদ্রাসার প্রিন্সিপালগন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে