মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহর্ষি মনোমোহন দত্তের ২ দিন ব্যাপী জন্মোৎসব পালিত

2016_01_25_15_25_34_09sAzKyLNWIRQLbg2shO4UQsTNUrA9_256xautoনিজস্ব প্রতিবেদকমহর্র্ষি মনোমোহন দত্তের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২দিন ব্যাপী উৎসব গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ব্যারিষ্টার জাকির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সহকারী কমিশনার ভূমি ওয়ালীউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিল¬ ভূষণ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, এডভোকেট সুধাশু রঞ্জন সাহা, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন মাষ্টার, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আল আমিনুল হক ,আশ্রম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জয়দেব বর্মণ প্রমুখ। আলোচনা শেষে রাতভর শিল্পীরা মলয়া সঙ্গীত পরিবেশন করে। উৎসবে দেশী বিদেশী হাজার ভক্ত অংশ গ্রহন করে। উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যের মেলা বসে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী