,

বাঞ্ছারামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Banchrampur26

নিজস্ব প্রতিবেদকমঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা গ্র“প ও ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সদরের সোবহানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন বসুন্ধরা গ্র“পের উপদেষ্টা (অর্থ) ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“প লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধরী। এসময় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা চক্ষু হাসপাতালের পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. মো সালেহ আহমেদ, বসুন্ধরা চক্ষু হাসপাতালের কনসালটেন্ট লেফটেন্যান্ট কর্নেল গোলাম শাহনেওয়াজ, এম. এ. খালেক।
উপজেলার ছয়ফুল¬াহকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সাফিয়া বেগম (৬০) জানান, দুই চোখে পানি পড়ে, চুলকায়, চোখ দিয়ে কিছুই দেখি না। এক মাস আগে চিকিৎসার জন্য নরসিংদী গিয়েছিলাম। অনেক টাকা লাগবে বলে জানায়। কিন্তু আমি তো গরীব মানুষ, এত টাকা কোথায় পাব। খবর পেয়ে এখানে এসেছি। সব ফ্রি পেয়েছি। শুধু সাফিয়া নয়, বিকেল নাগাদ চিকিৎসা নিতে আসা সাত শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুব খুশি। উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের সাহেরা খাতুন (৬৫) জানান, আমরা এলাকায় মাইকিং শুনে ছয়জন একসঙ্গে এসেছি। ডা. সালেহ আহমেদ জানান, দিনভর ৯৬৫ জন নারী-পুরুষ রোগীকে প্রাথমিক পর্যায়ে চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে কয়েকশত রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করে বিনামূল্যে অপারেশনের কার্ড দেওয়া হয়েছে। তাদেরকে বসুন্ধরা চক্ষু হাসাপাতালে নিয়ে অপারেশন করা হবে। এজন্য রোগীর যাতায়াতসহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে