বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পুলিশকে ব্যবহার করে টিকে আছে : খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পুলিশকে ব্যবহার করে বর্তমান সরকার টিকে আছে। এই সরকারের কোনো গণভিত্তি নেই। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয়না।

59880_0সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘খুন, গুম, হামলা, মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে বর্তমান সরকার টিকে আছে। তাইতো পুলিশ বলে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাহ! কী চমৎকার স্লোগান।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘পুলিশ নিজেদের দেশের রাজা বলে। কৃষক কেন নিজেদের রাজা বলতে পারবে না? তারাই তো উৎপাদন করে দেশের মানুষকে খাওয়ান।’

সরকারের উদ্দেশে বেগম জিয়া বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা মিথ্যা কথা। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই।’ সত্যিকারের কৃষকদের নিয়ে সব পর্যায়ে কৃষক দল গঠন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কৃষক দলের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান