,

রওশনের বিবৃতি, এরশাদের পাল্টা বিবৃতি

erনিউজ ডেস্ক : দলে নতুন কো-চেয়ারম্যান নিয়োগ এবং মহাসচিব পরিবর্তনের সিদ্ধান্ত পাল্টানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেনজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
এর আগে এরশাদের সিদ্ধান্ত পুনঃবিবেচনার আহ্বান জানিয়ে রওশন এরশাদের বিবৃতির প্রেক্ষিতে পাল্টা বিবৃতিতে এরশাদ জানান, তার নেয়া সিদ্ধান্ত পুনঃবিবেচনার কোনো সুযোগ নেই।
এরশাদ বলেন, গঠনতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জাতীয় পার্টিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, দলের মধ্যে কোনো বিবেধ বা অনৈক্য নেই। পার্টি আগামীতে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে বলে বেগম রওশন এরশাদকে তিনি আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেন এরশাদ। দুইদিন পর মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেন দলীয় প্রধান। এ নিয়ে জাতীয় পার্টিতে চলছে নানা নাটকীয়তা। বিরোধী দলীয় নেতা এবং এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক উল্লেখ করে তা থেকে এরশাদকে ফিরে আসার আহ্বান জানান। রওশনের আহ্বানের জবাবে এরশাদ তার সিদ্ধান্তের কথা জানালেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা