,

সন্ধ্যায় সিইসির ভাষণে তফসিল

 ECআজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ভাষণে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দেশবাসীকে অবগত করা, নির্বাচনে সব দলের অংশ গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা ছাড়াও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় ভাষণে সিইসি তফসিল ঘোষণা করবেন। বিটিভিতে রেকর্ডকৃত এই ভাষণ সন্ধ্যা ছয়টার পর প্রচারিত হবে। বিটিভির মহাপরিচালকের নেতৃত্বে বিটিভির রেকর্ড বিভাগের একটি টিম দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনে পৌঁছেছেন।

সকাল থেকে তফসিল নিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তা- কর্মচারীদের কর্মচাঞ্চল্যের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।

অসমর্থিত একটি সূত্র আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছে। তবে কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

তফসিল চূড়ান্ত করার লক্ষ্যে বিকাল তিনটায় নির্বাচন কমিশনারেরা বৈঠকে বসেছেন। বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে তফসিলের বিষয়টি পরিষ্কার করা হবে বলে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে বিকেলে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।


 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর