,

মোদি-শরীফ সাক্ষাতে “স্বার্থের দ্বন্দ্ব” আছে: ইমরান খান

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আলোচনা নিয়ে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ইমরান খান বলেছেন, “এ আলোচনায় স্বার্থের দ্বন্দ্ব আছে।” শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এ কথা বলেন। সংবাদ ইন্ডিয়া টুডে
 
তিনি টুইট করেন, “বাণিজ্য বৈরিতার অবসান ঘটিয়ে সহযোগিতাপূর্ণ অবস্থা তৈরির জন্য দুই প্রধানমন্ত্রীরআলোচনায় স্বার্থের দ্বন্দ্ব রয়েছে।” 
তিনি আরও বলেন, “সম্পর্কের বরফ গলুক আমরা এমন পরিস্থিতিকে স্বাগত জানাই। কিন্তু বাণিজ্য সহযোগিতার প্রশ্নে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে বলে মনে করি।” দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা “কাঠমুন্ডু থেকে লাহোর” এভাবে অনিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে না হয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় (বৈদেশিক সম্পর্ক মন্ত্রণালয়ের মাধ্যমে) হলে তা বেশি কার্যকর হয় বলেও মন্তব্য করেন ইমরান।
 
ভারতীয় স্টিল ব্যবসায়ী সজ্জন জিন্দালের কাঠমুন্ডুতে সার্ক সামিটের বাইরে দুই প্রধানমন্ত্রীর গোপন মিটিং আয়োজন সম্পর্কেও তিনি সমালোচনা করেন। উল্লেখ্য, নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাতের জন্য মোদির পাকিস্তানে যাত্রাবিরতির সময় জিন্দাল লাহোরেই ছিলেন।
 
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নেওয়াজ শরীফের সঙ্গে জিন্দালের সুসম্পর্ক রয়েছে। এবং নওয়াজ শরীফ জিন্দালকে তার নাতনীর বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছেন। গতকাল আফগানিস্তান থেকে ফেরার পথে নরেন্দ্র মোদি লাহোরে অবতরণ করেন এবং দুইঘন্টা অবস্থান করেন। এ সময় তিনি নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১