,

সাকিবের ৮৩ বছরের ভক্ত!

news-image

স্পোর্টস ডেস্ক : তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। শুধু তাই নয়, সাকিব আল হাসানের ভক্ত নানা ধরনেরও। শিশু থেকে বৃদ্ধ অজস্র মানুষ সাকিব-ভক্ত। যাঁদের অনেকেরই প্রত্যাশা থাকে সাকিবকে একটিবারের জন্য কাছ থেকে দেখার। সুযোগ পেলে প্রিয় খেলোয়াড়ের পাশে বসে একটি ছবি তোলারও আকাঙ্ক্ষা থাকে তাঁদের। 

তেমনই একজন ভক্তের দেখা পেলেন সাকিব। একটু অভিনব ভক্তই বটে। কারণ ভদ্রলোকের বয়স ৮৩ বছর! তিনি এতটাই সাকিব-ভক্ত যে এই বয়সেও প্রায়ই চলে যান ‘সাকিব’স ডাইন’–এ। বনানীতে সাকিবের এই রেস্তোরাঁয় গিয়ে বসে থাকেন প্রিয় তারকাকে কাছ থেকে দেখার প্রত্যাশায়। কখনো দেখা পান, আবার কখনো পান না।

সাকিবও অনেক দিন ধরে লক্ষ করছিলেন তাঁকে। একদিন তাঁর সঙ্গে কথা বললেন, ছবিও তুললেন। এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকার সঙ্গে দেখা করতে পেরে ভদ্রলোক যেমন খুশি, তেমনি খুশি সাকিব নিজেও।

নিজের পেসবুক পেজে সাকিব নিজেই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই লোকটি অসাধারণ! ৮৩ বছর বয়সেও প্রায়ই সাকিবস-এ আসেন সাকিব আল হাসানের সাথে দেখা করতে। এরকম লক্ষ লক্ষ ভক্তই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে