,

উজ্জীবিত মালদ্বীপের সামনে বিপর্যস্ত বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ছিল না অতীতে হারের রেকর্ড। ফলে প্রতিপক্ষ যত শক্তিশালী কিংবা চ্যাম্পিয়নই হোক, জয়ের নেশায় বুদ ছিল গোটা বাংলাদেশ শিবির। তবে মাঠের খেলায় কী হয়েছে, তা সবারই জানা। জয় দূরে থাক, ড্রও করতে পারেনি মামুনুলরা। ভারতের কেরালায় শুরু হওয়া সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে বরং বিধ্বস্ত হয়েছে মারুফুল শিবির। হজম করেছে একে একে চারটি গোল। শোধ দিতে পারেনি একটিও।

সেমিফাইনালে যেতে হলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। যেখানে চোখ রাঙাচ্ছে মালদ্বীপ। ভুটান অবশ্য প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে। বাংলাদেশের হারের দিনেই ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপ। তাদের চোখ এখন বাংলাদেশের দিকে।

আগামীকাল শনিবার বিকেল চারটায় কেরালার ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ভুটানের মোকাবেলা করবে গত আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তান। দুটো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-৪।

বাংলাদেশ হারলেই বাদ। সেমিতে চলে যাবে মালদ্বীপ। তবে জিততে পারলে সেমির সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। বলা চলে এই ম্যাচটিই এখন মরণ-পণ ম্যাচে রূপ নিয়েছে। তবে ড্র করলেও সম্ভাবনা থাকবে, সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে শেষ ম্যাচে মালদ্বীপ যেন আফগানিস্তানের সঙ্গে বড় ব্যবধানে হারে, সেই কামনাও করতে হবে বাংলাদেশকে। এতগুলো সমীকরণ সব কাটায় কাটায় মিলে যাবে, তা বলা  ‍মুশকিলই। আসল কাজটি জয় ছিনিয়ে আনা, মালদ্বীপের বিরুদ্ধে তা করতেই মরিয়া মামুনুল-জামাল ভুঁইয়ারা।

এক ম্যাচ খেলা হয়েছে। পয়েন্ট তালিকায় সবার নিচে বাংলাদেশ। এক জয়ে আফগানিস্তান ও মালদ্বীপের পয়েন্ট সমান ৩। গোল ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান শীর্ষে, ‍দুইয়ে মালদ্বীপ। কম ব্যবধানে হারের কারণে তৃতীয় স্থানে ভুটান, সবার নিচে বাংলাদেশ।

মালদ্বীপের বিরুদ্ধে কেমন করবে বাংলাদেশ? সবার প্রশ্নই এখন এটা। তবে হেড টু হেডে আফগানিস্তানের মতোই এগিয়ে থাকছে বাংলাদেশ। ১০ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় তিনটি, মালদ্বীপের দুটি। বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ মুখোমুখির স্মৃতি মালদ্বীপেরই উজ্জ্বল। ২০১১ সালে নয়াদিল্লিতে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। র‌্যাংকিংয়েও থাকছে বিস্তর ফারাক। বাংলাদেশের অবস্থান ১৮২তে। সেখানে মালদ্বীপের অবস্থান ১৬০তম।

তবে মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে আত্ববিশ্বাসী মামুনুলরা। শুক্রবার কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে পুলিশ ট্রেনিং কলেজ মসজিদে জুম্মার নামাজ আদায় করেন জুয়েল-ওয়ালিরা। বাফুফে সূত্র জানিয়েছে, শনিবারের ম্যাচ নিয়ে সব খেলোয়াড় বেশ সিরিয়াস। সবাই ফিট, ম্যাচে সর্বোচ্চটা দিতে প্রস্তুত সবাই। যাতে সেমির আশা বেঁচে থাকে।

হেড কোচ মারুফুল হকও আশাবাদী। তিনি বলেছেন, ‘আশা করি মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারব। এখনও আমাদের সেমিতে খেলার সম্ভাবনা জিইয়ে রয়েছে। ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের জন্য যে লক্ষ্য তা ধরে রাখতে পারব। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ