হাসিনাকে ‘খুনি’ বললেন ফখরুল

mirja fakrolপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘খুনি আওয়ামী লীগের সভানেত্রী নিজে। তাঁর দল খুনের দল। শত শত তরুণ-যুবকের রক্তে তাঁর হাত রঞ্জিত।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, গ্রেনেড হামলা মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারপ্রক্রিয়াকে শুধু প্রভাবিতই করছে না, বিভ্রান্তও করছে। নিঃসন্দেহে তাঁর বক্তব্য আদালত অবমাননার শামিল। অবশ্য আওয়ামী লীগের সভানেত্রী এ ধরনের বক্তব্য দিতে অভ্যস্ত।

২১ আগস্ট গ্রেনেড হামলাকে ‘জঘন্যতম হামলা’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এ ঘটনার নিন্দা জানিয়েছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা করেছে। বিএনপি এখনো চায়, এ ঘটনার প্রকৃত তথ্য উদঘাটিত হোক। কিন্তু এটিকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে ব্যবহার করা কাম্য নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

‘জজ মিয়ার’ বিষয়টি কীভাবে দেখেন—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এ ঘটনার সঠিক তদন্ত করা। ওই (জজ মিয়ার) তদন্ত ছিল একটি সংস্থার তদন্ত। তিনি এ মামলার পরবর্তী অবস্থা দেখার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন। তিনি দাবি করেন, ‘তারেক কোনোভাবেই জড়িত ছিলেন না। তত্ত্বাবধায়ক সরকারের সময় যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাতেও তারেকের নাম আসেনি। আওয়ামী লীগ সরকারের আমলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে তারেককে জড়ানো হয়।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

prothom-alo.com

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী