মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনে ফুঁসছেন মার্কিন নাগরিকরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাকে কেন্দ্র করে খোদ মার্কিন জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো ওই হামলায় শত শত বেসামরিক নাগরিক ও বেশ কয়েকজন মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় সাধারণ মার্কিনিরা এই যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক জনমত জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা ৪১ বছর বয়সী ক্ষুদ্র ব্যবসায়ী মেগ এই হামলাকে তার সম্প্রদায়ের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘রমজান মাস চলছে, যা আমার অনেক মুসলিম বন্ধুর জন্য বছরের প্রিয় সময়। এমন সময়ে এই ধ্বংসলীলা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। মানুষ আর কত যন্ত্রণা সহ্য করবে?’

তেহরানে জন্ম নেওয়া ৬৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ ইরাজ রোশান মনে করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই। তার মতে, ‘আয়াতুল্লাহদের প্রতি আমার কোনো টান নেই, কিন্তু এভাবে যুদ্ধ জয় করা যায় না। স্থলসেনা না পাঠিয়ে বা স্থানীয়দের সশস্ত্র না করে এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো পথ আমি দেখছি না। অসংখ্য আমেরিকান তরুণকে এমন এক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যার কোনো গন্তব্য নেই।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে নর্থ ক্যারোলাইনার ৭৪ বছর বয়সী বার্ব বলেন, ‘ট্রাম্প তার ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতা প্রদর্শনের জন্য এই যুদ্ধ শুরু করেছেন। এটি ইরানি

জনগণের কল্যাণের জন্য নয়।’ অন্যদিকে টেক্সাসের ১৮ বছর বয়সী তরুণ শ্রীরাম শানমুগাম শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই অভিযান শেষ হওয়ার পর কী হবে? এটি কি আমাদের প্রজন্মের জন্য আরেকটি আফগানিস্তান বা ইরাক হতে যাচ্ছে?’

ওয়াশিংটনের এক সমাজকর্মী মার্কিন সেনাদের দীর্ঘমেয়াদি মানসিক ও শারীরিক কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ যখন আবাসন সংকট, বেকারত্ব আর স্বাস্থ্যসেবার অভাবে ধুঁকছে, তখন সরকার যুদ্ধের পেছনে অর্থ ও শক্তি ব্যয় করছে।

অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন, এই সংঘাত কেবল মানবিক বিপর্যয়ই ডেকে আনবে না, বরং আমেরিকার অভ্যন্তরীণ সংকটকেও আরও ঘনীভূত করবে।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা