,

ইরানে স্থল সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তেহরান যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীকে মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর সঙ্গে লড়তে ইরান অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন আব্বাস।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে একটি অর্থহীন মন্তব্য বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপহাসের সুরে তিনি বলেন, ‘বর্তমানে ইরানে মার্কিন স্থল সৈন্য পাঠানো হবে সময়ের অপচয় এবং এই মুহূর্তে আমি এমন কিছু ভাবছি না।’

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। যা কিছু হারানোর ছিল, তার সবই তারা হারিয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইরান মার্কিন বা ইসরায়েলি স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত।’

আরাগচির এমন মন্তব্যকে ট্রাম্প ‘একটি অর্থহীন মন্তব্য’ বলে অভিহিত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও স্পষ্ট করেন, তার মূল লক্ষ্য ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোকে হটানো।

ইরানের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কাছে এমন কিছু লোক আছেন, যারা আমার মতে খুব ভালো কাজ করতে পারবে।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু