,

মাঝ আকাশে নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে দেশটির একটি যুদ্ধবিমান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার পর সংবাদমাধ্যম এনটিভি জানায়, সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করে। এবং সর্বশেষ যোগাযোগ ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সুখোই এসইউ-৩০ রাশিয়ার তৈরি উচ্চ কাস্টমাইজড যুদ্ধবিমান। এটি প্রথম ১৯৮০ সালের দিকে তৈরি করা হয়। এই যুদ্ধবিমান ভারতের বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। দেশটির উত্তরপূর্বাঞ্চলেএসইউ-৩০ এমকেআই মডেলের একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা আছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান