রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোথায় আছেন নেতানিয়াহু?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার পর তার ভাগ্য ‘অস্পষ্ট’ বলে দাবি করেছে ইরান। তবে তাদের এই দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।

সোমবার (২ মার্চ) আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের এক সামরিক মুখপাত্র দাবি করেন, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলায় নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে।

তবে জেরুজালেমে বিমান হামলার সতর্কসংকেত বেজে উঠলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে তারা।

কোথায় আছেন নেতানিয়াহু?
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, নেতানিয়াহু সোমবার বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, জেরুজালেমসহ একাধিক স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেইত শেমেশে একটি সিনাগগে হামলায় নয়জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে এবং তার বিরুদ্ধে হামলার দাবি ভিত্তিহীন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ