,

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ৯টি জাহাজের মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ।’

তিনি লিখেছেন, “আমি এইমাত্র খবর পেলাম যে আমরা ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করে ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে বেশ কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাকিগুলোর পেছনেও লেগেছি—সেগুলোও খুব শীঘ্রই সমুদ্রের তলদেশে গিয়ে জমা হবে! আলাদা আরেকটি হামলায় আমরা তাদের নৌ-সদর দপ্তরও প্রায় তছনছ করে দিয়েছি। এছাড়া তাদের নৌবাহিনী কিন্তু বেশ ভালোই করছে!” সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান