,

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান লড়াই বন্ধে আগ্রহী তারা। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে তাহলে তারাও সামনে আগাবেন। তিনি বলেছেন, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াই সমাধান করতে চাই।”

কিন্তু পাকিস্তান কখনো আলোচনায় আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। মুজাহিদ জানিয়েছেন, তাদের আকাশসীমায় আজও পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়েছে।

এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে সন্ত্রাসী সংগঠন টিটিপিকে মদদ দেয় আফগান তালেবান সরকার। এ অভিযোগ তুলে গত রোববার দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। যার জবাবে গতকাল রাতে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপি হলো একটি অজুহাত। এই অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান যেসব ‘শয়তানি’ করবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ভারতের সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্ক আছে উল্লেখ করে তালেবান সরকারের এ মুখপাত্র বলেছেন, এ সম্পর্ককে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। সূত্র: তোলো নিউজ

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু