,

আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। মসজিদের ভেতর থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজন্সি। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরোনো শহর এলাকায়।

গতকাল মঙ্গলবার আনাদোলু এজন্সি এক প্রতিবেদনে জানায়, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি পুলিশের তরফ থেকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আল-আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। একইসঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশও বেড়েছে।

এদিকে পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে মুসলিমদের মাঝে।

এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলিমদের আল-আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, আল-আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে।

তাদের দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত।

সংগঠনটি আরও অভিযোগ করে জানায়, রমজানকে সামনে রেখে মসজিদে লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬