,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জুনের মধ্যে শেষ চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে, দুইটি আলোচনাকারী দল (ইউক্রেন ও রাশিয়া) এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসুক। আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি।’

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন বা মস্কো কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে, এক বছরেরও বেশি সময় ধরে, এই সংঘাতের অবসান ঘটানোর জন্য চাপ দিয়ে আসছেন।

এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে—যার ফলে তীব্র শীতের মধ্যে ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বাড়ছে।

জেলেনস্কি জানান, আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এর জন্য প্রস্তুতিমূলক কিছু বিষয় প্রয়োজন।’

কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা বলছে তারা জুনের মধ্যেই সবকিছু করতে চায়।’ তিনি ‍আরও যোগ করে বলেন, ‘কেন এই গ্রীষ্মের আগেই? আমরা বুঝি যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলবে।’

আমাদের সময়/আরডি

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬