শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে ঘিরে সদ্য প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত দাবি সামনে এসেছে। তবে এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে ভারত সরকার।

‘এপস্টেইন ফাইলস’ নামে প্রকাশিত নথির একটি ই-মেইলে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইসরায়েল সফরের আগে নাকি মোদি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন।

ওই ই-মেইলে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে মোদি ইসরায়েলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এপস্টেইনের একটি পুরোনো ই-মেইলের সূত্র ধরে ভারতীয় কিছু গণমাধ্যম বিষয়টি প্রকাশ করেছে। ই-মেইলে এপস্টেইন নিজেই এসব দাবি করেন, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘২০১৭ সালে মোদির ইসরায়েল সফর একটি ঐতিহাসিক ঘটনা— এটি সত্য। তবে ই-মেইলে থাকা বাকি মন্তব্যগুলো একজন দণ্ডিত অপরাধীর ‘ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা’ ছাড়া কিছু নয়। এসব দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। এটি ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সে সময় ভারত ও ইসরায়েল তাদের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করছিল।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্দেশে ২০২৫ সালের নভেম্বরে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করা হয়। এতে লাখ লাখ নথি, ভিডিও ও ছবি অন্তর্ভুক্ত রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১ লাখের বেশি ভোটে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

তিনটি আসনের কয়েকটি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত চাইল ১১ দলীয় জোট

হাসনাতের আসনে ভোট বর্জনের ঘোষণা ট্রাক প্রতীকের প্রার্থীর

ভোটগণনা চলছে, ফলের অপেক্ষায় দেশ

দেড় বছর ধরে এ দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান

ভোট গণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না

ভোটের দিন চার জেলায় ৪ মৃত্যু

নতুন সরকার গঠনের তারিখ জানালেন আইন উপদেষ্টা

‘মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—সিজদায় পড়ব’

ভোটগ্রহণ শেষে চলছে গণনা