,

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানতারেক রহমানেরআসন ঢাকা-১৭ আসনের জন্য‘তারুণ্যের শক্তি’ নির্বাচনি উপকমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ১১৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা উপকমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুমোদিত এই উপকমিটি আসন্ন নির্বাচনে আধুনিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত পরিকল্পনার মাধ্যমে প্রচারণা পরিচালনা করবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ক্যাম্পেইন, পেশাজীবী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে ।

উপকমিটির আহ্বায়ক: শওকত আজিজ, সমন্বয়ক: আব্দুল্লাহ আল জোবায়ের, সদস্য সচিব: সাইদুল বাসার শোয়েব, মুখপাত্র: এডভোকেট মোঃ আবির মিনহাজ, ব্যারিস্টার আকিব আকবর চৌধুরী ও আইনজীবী মোঃ জিসান গোলজার ।

কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনরত জনগণ এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০