সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির ‎রাসেল-শামীমা কারাগারে

আদালত প্রতিবেদক : ‎আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে চেক ডিজঅনারের মামলায় সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ‎

‎রাসেলকে ১০ মামলায় সাজা পরোয়ানামূলে ও ‎তার স্ত্রীকে দুই মামমলায় সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

‎আজ মঙ্গলবার ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. নিজামউদ্দিন তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।

‎চেক ডিজঅনারের ১০ মামলায় রাসেলের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড হয়, শামীমার দুই মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড হয়। এদিন তাদের আদালতে হাজির করা হয়। আদালত সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎‎এর আগে গতকাল সোমবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

‎‎পরে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, তাদের দুজনের বিরুদ্ধে ৩৯১টি পরোয়ানা রয়েছে। এরমধ্যে রাসেলের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে ২৬৩টি এবং শামীমার বিরুদ্ধে ১২৮টি।

‎২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্টটিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মত পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি।

‎‎তাদের চটকদার অফারের ‘প্রলোভনে’ অনেকেই বিপুল অংকের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করার আশায়। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি; ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেয়নি।

একপর্যায়ে ক্রেতা ও পণ্য সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে ইভ্যালি। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে ২০২১ সালে ইভ্যালিসহ আরও বেশ কিছু ই কমার্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভে নামে গ্রাহকরা। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করা হয় সে সময়। আট মাস কারাবাসের পর সবগুলো মামলায় জামিন পেয়ে ২০২২ সালের ৬ এপ্রিল কারামুক্ত হন ইভ্যালির চেয়ারম্যান শামীমা। তার স্বামী রাসেল জামিনে ছাড়া পান পরের বছরের ১৯ ডিসেম্বর। এর মধ্যে প্রতারণার বেশ কয়েকটি মামলায় তাদের সাজা হয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা