,

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত আনে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে ভূমিকম্পে। প্রশাসনের তথ্যমতে, কম্পনের গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাইওয়ানের কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি জানায়, ভূমিকম্পের মাত্রা দ্বীপজুড়ে তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় স্তরে পৌঁছায়নি। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ।

এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে দেশটিতে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু