,

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নগরের আড়ংঘাটা শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামে একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। তার বাবার নাম বজলুর রহমান শেখ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আড়ংঘাটা শলুয়া বাজারে চায়ের দোকানে বসেছিলেনএমদাদুল হক মিলনসহ কয়েকজন। এ সময় দুইটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে গুলি করে। এতে মিলন ও দেবাশীষ গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। আর দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। আমরা যতটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ