সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

সূত্র জানায়, ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন বলে জাগো নিউজকে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনি পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে।

পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে।

রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও অবহিত করবেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
ব্রিফিংয়ে সরকারের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরিতে অঙ্গীকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা