,

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক : রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং-এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে আরেক পোস্টে জানানো হয়, উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের