,

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন।

জানা যায়, কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে।

পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে।

ব্রিফিংয়ে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও অবহিত করবেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক