,

‘সব আনন্দ মিস করছি’

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী।

১৪ ডিসেম্বর মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি। অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।’ এই বিশেষ দিনে দূরত্বের কারণে মা-বাবার পাশে থাকতে না পারায় মন খারাপের সুর শোনা যায় অভিনেত্রীর কথায়।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো ছবি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন।

উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে কাজের ফাঁকে যখনই সময় পান, তখনই মা-বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে বাঁচেন মিমি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে