,

ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকেসংকটাপন্ন অবস্থায় রাজধানীল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাত সাড়ে ৯টার হাসপাতালে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। এসময় তাদেরকে তিনি সহানুভূতি জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

একই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও চিকিৎসা চলছে। শ্বাশুড়িকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে প্রতিদিনই সেখানে ডা. জুবাইদা রহমান যাতায়াত করছেন। ওসমান হাদিকে এভারকেয়ারে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এসময় জুবাইদা রহমান সিসিইউ এর বাইরে হাদির ভাই ও বোনের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ অবস্থার তথ্যও নেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে রাতে রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাদির মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের