,

এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে।’

নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে।

এ সময় দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের