,

কোরআন মাহফিলে ঢলে পড়লেন বক্তা, পরে হাসপাতালে মৃত্যু

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরআন মাহফিলে বয়ানের সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত মাওলানা ফরিদুল ইসলাম (৪০) নামে এক বক্তার হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া এলাকার একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য শুরু করেন তিনি। বয়ানের কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি আড়াই বছর বয়সী একমাত্র এক পুত্র সন্তানের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। আজ পারিবারিক কবরস্থানে ঐ বক্তার দাফন সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ