সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পেশিশক্তি বিবেচনায় কখনোই মনোনয়ন দিইনি, ভবিষ্যতেও দেব না’

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নির্বাচনকে সামনে রেখে দলটির মনোনয়ন বাছাই কৌশল প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

তারেক রহমান বলেছেন, ‘আমরা কখনোই পেশিশক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দিইনি, ভবিষ্যতেও দেব না।’

বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার এবং দেশের নির্বাচনী রাজনীতিসহ নানা সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন বিএনপির এই নেতা।

সাক্ষাৎকারে মনোনয়নের বিষয়ে তারেক রহমান বলেন, ‘মনোনয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিই, সেটি হলো-প্রার্থী যেন সংশ্লিষ্ট এলাকার সমস্যা সম্পর্কে জানেন, মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে এবং ওই এলাকার জনগণের কল্যাণে কাজ করার সক্ষমতা রাখেন।’

তিনি বলেন, ‘আমরা চাই এমন একজন প্রার্থী, যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরুব্বি, ছাত্রছাত্রী-সব শ্রেণির মানুষের যোগাযোগ আছে। যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে। জনগণের সমর্থন যার সঙ্গে থাকবে, তাকেই আমরা প্রাধান্য দেব।’

এ সময় তৃণমূলের মতামতের গুরুত্ব প্রসঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘তৃণমূলের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। গণতন্ত্রে বিভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। কোনো এলাকায় ৫০ জনের মধ্যে ৩০ জন একটি মত দেবে, ১৫ জন আরেকটি মত দেবে-এটাই স্বাভাবিক। আমরা যেখানে মেজরিটির মত পাই, সেটিকেই গুরুত্ব দিই।’

তিনি বলেন, ‘আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না, বরং এমন একজনকে বেছে নিতে চাইছি, যিনি শুধু দলের নয়, দলমত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের সমর্থন পান। কারণ, নির্বাচনে শুধু দলীয় সমর্থন যথেষ্ট নয়-জনগণের অংশগ্রহণই এখানে মুখ্য।

জামায়াত যদি আলাদা জোট করে, সেটিকে বিএনপি কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। এতে উদ্বেগের কী আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে। বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে। কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে। উদ্বেগের কিছু নাই তো।’

পরে আরেকটি প্রশ্নে জামায়াতে ইসলামী সম্পর্কে আবারও বিএনপির মনোভাব জানতে চাওয়া হলে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম-কানুন, আইন-কানুন আছে, এগুলোর ভেতরে থেকে যদি কেউ রাজনীতি করে, অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই বিষয়টি আমরা এভাবেই দেখতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা