,

রোজায় গলা শুকিয়ে যায় যে কারণে

news-image

লাইফস্টাইল ডেস্ক : পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন। গরম ও খাদ্যাভ্যাসের কারণে দুপুর হতে না হতেই পানি পিপাস বা গলা শুকিয়ে আসতে শুরু করে অনেকের। যার ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তবে অনেকেই জানেন না কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাসের কারণে এমনটা হয়ে থাকে।

স্বাস্থ্যবিদ ও চিকিৎসকদের তথ্যমতে, রোজায় বারবার গলা শুকিয়ে আসার কারণ জেনে নেওয়া যাক-

১. সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। দিনের একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে এমনিতেই পানি স্বল্পতা দেখা দেয়। যার ফলে গলা শুকিয়ে আসতে থাকে।

২. অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া। সেহরিতে খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লবণ খেলে গলা শুকিয়ে আসতে পারে। কারণ লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। যার ফলে দীর্ঘ সময় শরীরে কোন পানি না পেলে গলা শুকিয়ে আসতে থাকে।

৩. অতিরিক্ত কায়িক পরিশ্রম করা। অতিরিক্ত কায়িক পরিশ্রম করার ফলে শরীরে সঞ্চিত পানি ঘাম আকারে বের হয়ে আসে যার ফলে কলা শুকিয়ে আসতে পারে।

৪. সেহরিতে শুকনো খাবার যেমন বাইরের বিভিন্ন ক্র্যাকার্স, টোস্ট, চিপসের মত কোন খাবার খেলে এমনটা হতে পারে।

৫. অতিরিক্ত মিষ্টিজাতীয়, মসলাযুক্ত খাবার, তেলে ভাজা খাবার বা লাল মাংস আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে তোলে। যার ফলে আমাদের গলা ও মুখ শুকিয়ে আসতে থাকে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে