,

ভালোবাসা দিবসে অন্য এক নীহা

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার প্রিয় মুখ নাজনীন নীহার অভিনয়ে পথচলা বেশি দিনের নয়। কিন্তু তিনি যতগুলো নাটকে অভিনয় করেছেন, এখন পর্যন্ত বলা যায় প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্যই তিনি বেশ প্রশংসিত হয়েছেন। নাটকগুলোও দর্শকের মধ্যে দারুণ সাড়াও ফেলেছে। তার মিষ্টি হাসি, মায়াভরা চোখ আর নাটকে তার দুর্দান্ত অভিনয়- দর্শককে একের পর এক মুগ্ধ করে চলেছে। অভিনয় জীবনের শুরুতেই সম্ভাব্য অভিনেত্রী হিসেবে নাজনীন নীহা ‘বাবিসাস’ সম্মাননা লাভ করেছিলেন।

আসছে ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত বিশেষ নাটক ‘মন দুয়ারী’। এতে নীহার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকদের এই সময়ের সবচেয়ে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই নাটকে দর্শক নতুন এক নীহাকে দেখবেন, জানালেন নীহা নিজেই। নির্মাতা জাকারিয়া সৌখিন তাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এই নাটকে অপূর্বকেও দর্শক একেবারে ভিন্নরূপে দেখতে পাবেন। গল্পটাও চমৎকার, বললেন নীহা। লোকেশন, সিনেমাটোগ্রাফি, শিল্পীদের অভিনয়, গল্প- সব মিলিয়ে আশা করা যাচ্ছে ‘মন দুয়ারী’ হতে যাচ্ছে এবারের ভ্যালেন্টাইন ডের সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক। তাই নীহার মনের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস-আনন্দ কাজ করছে।

নাজনীন নীহা বলেন, ‘অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের একজন ভক্ত। তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালো লাগত। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। যে কারণে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সৌখিন ভাইয়ার কাছে। কারণ টানা তেরো দিন এই নাটকের শুটিং হয়েছে। অপূর্ব ভাইয়া এবং সৌখিন ভাইয়া আমাকে অভিনয়ের অনেক কিছুই শিখিয়েছেন। অভিনয় আরও ভালো হওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। মন দুয়ারী সব মিলিয়ে খুব ভালো হয়েছে। যে কারণে আমার কাছে মনে হচ্ছে এবারের ভ্যালেন্টাইনে দর্শক মন দুয়ারীতেই বুঁদ হয়ে থাকবেন।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির