,

মেটা থেকে ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআই এবং দক্ষতার ভিত্তিতে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, দক্ষতার বিচারে শিগগিরই বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে। গত শুক্রবার মেটা কর্মীদের এমন সিদ্ধান্তের ব্যাপারে সতর্ক করে নোটিশ পাঠায়।

মেটা জানিয়েছে, প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে, যা তাদের মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশের সমান। এই পদক্ষেপের কারণে ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ, এশিয়া ও আফ্রিকাসহ ১২টি দেশের কর্মীরা চাকরি হারানোর প্রজ্ঞাপন পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা এই ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে তার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছিলেন, ‘দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের রাখা হবে। অদক্ষ কর্মীদের জন্য এখানে কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ পরিচালনায় অভিজ্ঞ কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।’ তিনি আরও জানান, ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন।

মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীরা ইমেইলের মাধ্যমে তাদের চাকরি হারানোর ব্যাপারে অবগত হবেন। সূত্র: নিউইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির