,

৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের কিউশু অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর প্রায় ১৮ শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।

এর আগে মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলের দিকে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে আট কিলোমিটার দূরে। এটি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট