,

গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় গানের দল ফসিলসের সাবেক সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গে মিরর স্ট্রিটের বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্যান্ড সহকর্মী মহুল চক্রবর্তী। তিনিই পুলিশকে খবর দেন। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার ডিপ্রেশনের চিকিৎসা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। ঘটনার দিন কল্যাণীতে শো ছিল ফসিলসের। সেরকম দিনেই তার মৃত্যুর খবর দুঃখ ভারাক্রান্ত করল সবাইকে। ব্যান্ডের বেজ গিটার বাজাতেন চন্দ্রমৌলি।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না’, ‘হাস্নুহানা’, ‘দেখো মানসী’, ‘বাইসাইকেল চোর’, ‘আরও একবার’, ‘একলা ঘর’, ‘বিষাক্ত মানুষ’, ‘মিলেনিয়াম’, ‘নেমেসিস’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট